Tuesday, August 29, 2017

র‌্যাগ ডে র্টি শার্ট সাহিত্য

ভার্সিটির শেষ দিনে মানে র‌্যাগ ডে’তে আমার র্টি শার্টে স্বাধীনভাবে লিখতে দেওয়ায় টি শার্ট সাহিত্যে কে কি উক্তি প্রসব করছেন তাই বহু কষ্টে উদ্ধার করা হল। কিছু নাম উদ্দার করতে পারি নি বা কেউ নাম লেখেই নি।

১.    কবি হ, লেখক হ, কিন্তু আর. এম. গুপ্ত হইস না – নাইম আক্তার পলাশ।
২.    বি হ্যাপি ইন ক্যারিয়ার- অসিত কুমার পাল স্যার
৩.    অল দ্য বেস্ট ইন ইউর নিউ মিশন- মিল্টন স্যার
৪.    লেখক লেখক ভাব, লেখিকার অভাব- সুজলা দি
৫.    গার্ল ফ্রে- একটু কমাইস, যদিও তুই বাল্যকাল থেকেই সিঙ্গেল - শারমিন রত্না।
৬.    প্রিয় লেখক - আতিকুর রহমান মিলন।
৭.    জীবনের ক্যানভাস লেখনির মতই জীবরÍ হোক
৮.    প্যাঁচআল চলতেই থাকুক - রাফি।
৯.    আপ্পিবাজ  -
১০.    কবি অনেক বড় লেখক হউন -  রিংকু
১১.    বন খাটাশ তোমাকে অনেক মিস করব- ফাতেমা মনি
১২.    দাদা স্যুভেনিয়রের লেখাটা তাড়াতাড়ি দিয়েন- কাওসার
১৩.    তুই এত কৃপণ কেন? - আফরোজ
১৪.    ব্যাথার ওষুধ খা, না হলে বুকের ব্যাথাটা কমবে না-
১৫.    ক্যাট বালিকা শুধু তোমাকেই চায়- রাকিব
১৬.    চালিয়ে যাও- বিজয়
১৭.    দাদা সীমাহীন ভালোবাসা - আশিষ
১৮.    আর লুইচ্চা হইস না - বেদান্ত
১৯.    লাভ ইউ - সুব্রত
২০.    মনে রেখ রুমমেট- সবুজ খান
২১.    নিষিদ্ধ দ্বিপদী, ভালোবাসা- নিশাত
২২.    ভালো থাকিস দোস্ত- লিজা
২৩.    একজন নিয়া থাক, ফুলে ফুলে ওড়াওড়ি ভালো না- সেতু
২৪.    লাভ ইউ- সুব্রত
২৫.    পঁচা দেশি- অনু
২৬.    একটু জায়গা হবে হৃদয়ে?- কামাল।
২৭.    ভাই তাড়াতাড়ি বিয়ে করবের।-
২৮.    লেখালেখি চালিয়ে যাও – সুজয়
২৯.    আরো বই চাই -২কে
৩০.    ভালো থাকবি সবসময় রাইটার
৩১.    মিস করবো দাদা – হুমায়ুন (১৪ ব্যাচ)
৩২.    অলওয়েজ উইদ ইউ - বিজয়
৩৩.    কবি অনেক বড় লেখক হউন - রিংকু (১২ ব্যাচ)
৩৪.    কবে আইব আপনার পালারে - 
৩৫.    তুই এক কৃপণ কেন - দেশি আফরোজ
৩৬.    রাজীব লেখাটা বেশি বেশি লেখো – ফার্স্ট গার্ল প্রীতি
৩৭.    দাদা বিয়ের দাওয়াত যেন পাই
৩৮.    মিস করব দোন্ত, আরো ভালো ভালো লেখ - টুম্পা
৩৯.    ব্লগারের ফাঁসি চাই – পরকীয়া কমিটির সভাপতি অলিউল
৪০.    লাভ ইউ দাদা -
৪১.    ভন্ড; লগে একখান কার্টুন আঁকা - সাবরিনা মিতু ( ১১ ব্যাচ)
৪২.    মিস ইউ রাজীব- ভাইভামেট ইলু
৪৩.    দাদা তাড়াতাড়ি বিয়ে করবেন – সুমন (১২ ব্যাচ)
৪৪.    এইবার একটা বিয়ে কর ফ্রি দাওয়াত খাই  - আরিফ
৪৫.    সুন্দর হোক আগামির পথচলা-
৪৬.    উইল মিস ইউ - শোভন
৪৭.    আমাদের লেখক ভাই দোয়া ও ভালোবাসা - ফেরদৌস
৪৮.    দাদা, উৎসাহ সবাই দিতে পারে না, পাশে থাকবেন- আশিষ
৪৯.    দাদা অনেক মিস করবো- সুফল (১২ ব্যাচ)
৫০.    লুচ্চা রাইটার- মিস্টার নেপাল সুমিত সিং
৫১.    লাভ ইউ রাইটার - উষা

1    ৫২Being win in all places, will be your main target. I expect your win- Columnist Suman Paul

 ৫৩.    কিছু কথা থাকুক না বলাই, আলবিদা।

রাজীব নন্দী

Tuesday, August 15, 2017

শ্রাবণপত্র 4

প্রিয় শ্রাবণ,
হয়ত ভালো আছো নয়তো কিঞ্চিত খারাপ। জানি না জানার কোন উপায় রাখো নি কিংবা নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেই সুখবোধ করো। যেজন্য লিখতে বসলাম সে কথাটা বলি,

জানো আমার খুব ইচ্ছে তোমায় সারপ্রাইজ দিবো, একটা অভিনব সারপ্রাইজ। তুমি সুবোধ বালিকা রোজকার মতো হেঁটে হেঁটে মেডিকেলে যাচ্ছো। মাথায় আইটেমের প্রচণ্ড চাপ। তোমার সেই দজ্জাল মেমটা যে মেমটাকে আমি দেখতে পারি না তোমাকে অপছন্দ করে বলে একটু পরেই তার পরীক্ষা। হাঁটার পথে হঠাৎ ভাবছো আজকে তোমার জন্মদিন অথচ আজকেও ক্লাস করা লাগতেছে। বিশ্বাস করো আমি যদি তোমার কলেজের প্রিন্সিপাল হতাম তোমার মেডিকেল কলেজ 16 জুন বন্ধ ঘোষণা করে দিতাম।

যেকথা বলতেছিলাম, হাঁটার পথে হঠাৎ তোমার নাকের কাছে রুমাল ধরে কেউ একজন তোমাকে অজ্ঞান করে ফেললো। তুমি হালকা আঁচ করেতে পারবে কিন্তু কিছু বলতে পারবে না। যখন তোমার জ্ঞান ফিরবে তুমি নিজেকে আবিষ্কার করবে একটা ভাসমান নৌকায়। তুমি চারদিকে চোখ ঘুরিয়ে তাকাবে আর ভাববে এ তুমি কোথায় এলে কীভাবে এলে! এরকম সুসজ্জিত নৌকা তো তুমি আগে দেখো নি। একটি খালি নৌকায় হৃদের মাঝখানে তুমি একা। কি ভয়ানক ব্যাপার তাই না বলো!

পরক্ষণেই দেখবে তোমার দিকে ধেয়ে আসছে অন্য একটা নৌকা। তুমি চিনতে পারছো না কে আসছে। চিন্তায় তোমার হাত পা শুকিয়ে যাচ্ছে। ঠিক যখন তোমার নৌকা বরাবর এসে ভিড়বে তখন বুঝতে পারবে এটা সেই শয়তান ছেলেটা যে তোমাকে কতগুলো চিঠি লিখেছে। হলফ করে বলতে পারি সেই শয়তান ছেলেটা আমিই। কারণ অন্য কেউ তোমাকে নিয়ে এভাবে চিঠি লিখতে পারে না। তুমি আমায় চিবিয়ে খেয়ে ফেলতে চাইবে। তোমার আইটেম তোমার ক্লাস মিস করার মত দুঃসাহস আমি দেখলাম। এমনিতেই তোমাকে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে অপরাধী ব্যক্তি হিসেবে খাতায় নাম লিখিয়েছি বহু আগে।

তোমায় হাত ধরে আমার নৌকায় নিয়ে আসবো যেটাতে সাজানো থাকবে তোমার জন্মদিনের কেক, কিছু ক্যাণ্ডেল, তোমার জন্মদিনের উপহার হিসেবে - মগে ড্রয়িং করা তোমার ছবি এবং হাতে আঁকা একটা পোট্রেইট আরো নানা জিনিস। এসব আয়োজন দেখে তোমার চোখ ছানাবড়া হবে আমার ধারণা। যদি তখনও রাগ না কবে তবে মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিবো।

তুমি ভাসমান নৌকায় কেক কাটবে। তুমি হয়ত অনুভব করতে পারবে না নৌকার সাথে সাথে আমার মনের মধ্যেও তখন ভালোবাসার ঢেউ খেলা করবে। তোমার চোখে মুখে উচ্ছ্বাস দেখে দেখে আমি পুলকিত হবো। এটা দেখে দেখে আরো একশো বছর বাঁচার শক্তি পাবো। তোমার জন্মদিনে এরকম একটা সারপ্রাইজ যদি তোমাকে দিই তুমি কি সত্যি রাগ করে থাকবে নাকি আমায় ক্ষমা করে দেবে শ্রাবণ?

- রেবা
15-08-2017

Sunday, August 13, 2017

শ্রাবণপত্র 3

He prayeth best, who loveth best.

কেমন আছো শ্রাবণ?
নিশ্চয়ই ভালো কিংবা কিঞ্চিৎ খারাপ। বেশি খারাপ থাকার মত তোমার কিছু হয় নি হয়ত। আজকাল আমার আর ভালো থাকা হয় না। তোমাকে এ পর্যন্ত 43 টা মেসেজ করছি একটা ফিরতি মেসেজও পাই নি। পাবো না জেনেও আমি করি, আমার প্রত্যেকটি এসএমএস তোমার সাথে সেতুবন্ধন মনে হয়। তুমি হয়ত রেগে সেটাকে ট্রাশ বক্সে ফেলে রাখো। তুমি তো কখনো আমার খোঁজও নিবে না, হয়ত মারা গেলে এক বছর পরে শুনবে আমি নেই। একটা দীর্ঘশ্বাসে পুুরনো সবকিছু হাওয়ায় মিলিয়ে দিয়ে দিব্যি ভালো হয়ে বেঁচে থাকবে। তোমার ভালো থাকা নিয়ে আমার কোন আপত্তি নেই।

জানো, তোমাকে ভাবলে নিজকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ মানুষ হিসবে আবিষ্কার করি। তোমায় কথা ভাবলে যেকোন কোন খারাপ আমাকে স্পর্শ করতে পারে না। আমি তোমার সাথে কখনো মিথ্যে না বলার শপপ নিয়েছিলাম। আজও সেটা ভাঙ্গি নি।

তোমাকে পেলে আর কখনো কিছু চেয়ে ঈশ্বরকে বিরক্ত করবো না। এক জীবনে আমার একটা চাওয়া কি ঈশ্বর পূর্ণ করবে না? যে আমি সবাইকে বিভিন্ন টিপস দিয়ে বেড়াতাম, আমার কবিতা আমার লেখা মানুষ তার ভালোবাসার মানুষদের পাঠিয়ে ভালোবাসার চর্চা করত সে আমার আজ কতগুলো লোকের দারস্থ হতে হয়েছে একটু স্বান্তনা একটু পরামর্শের জন্য। সবাই আমাকে স্বান্তনা দিচ্ছে, বিশ্বাস রাখতে বলছে ভালোবাসায়। আমি বিশ্বাস রেখেছি আমার ঈশ্বরে, বিশ্বাস রেখেছি আমার ভালোবাসায়।

- রেবা

শ্রাবণপত্র 2

শুধু তোমায় একবার ছোঁব
এই আনন্দে কেটে যাবে সহস্র জীবন!

আমার ভালোবাসা দিনদিন ক্ষ্যাপাটে হয়ে ওঠেছে। ভালোবাসা তো নদী নয় যে বাঁধে আটকে রাখব, কোন দেশ নয় যে মাঝখানে প্রাচীর দিয়ে দিবো নয় কোন নষ্ট উম্মাদনা যেজন্য ডাক্তারের পরামর্শ নিবো। আমার ভেতরে ডালপালা গজিয়ে ভালোবাসারা দিব্যি বিশাল আমাজন তেরি করে ফেলেছে। তোমার উপেক্ষা আমার ভালোবাসাকে বাড়িয়ে দেয় বহুগুণ, তোমার নীরবতা আমার ভেতরটাকে সরব করে তোলে টর্নেডোর মতো। আমার ভোর হয় তোমার কথা ভেবে, আমার রাত হয় তোমার কথা ভেবে, আমার নিদ্রা আসে সেও তোমার কথা ভেবে। রোজ রাতে আমি তোমায় চুমু খেয়ে ঘুমুতে যাই। রোজ সকালে তোমায় শুভ সকালের বার্তা পাঠাই। আচ্ছা, তুমি তোমার ছবিতে চুমু খাওয়ার দায়ে আমার নামে কি মামলা ঠুকে দিবে? করো গে, আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো… মহামান্য আদালত, আপনার কাছে কোন প্রমাণ আছে আমি চুমু খেয়েছি। আদালত আমায় পাল্টা জবাব দেবে তোমার চিঠিতেই তো তুমি সেকথা স্বীকার করলে। আমি তখন বলব আমার সব চিঠির পরতে পরতে যে ভালোবাসার কথা বললাম সেটা আমার মহারানী কেন বিশ্বাস করে না কেবল এটাই বিশ্বাস করল! যাক গে সেসব কথা…

তোমার জড়িয়ে ধরার কথা ভাবতেই আমি পৃথিবীতে স্বর্গ সুখ অনুভব করি। গ্রীষ্মের রৌদ্রের মাঠেও আমার শরীর শীতল হয়ে যায়। আমি অন্য কোন স্বর্গ চাই না হে ঈশ্বর কেবল আমার কল্পনার স্বর্গটাকে সত্যি করে দাও।


  • রেবা

Wednesday, August 9, 2017

শ্রাবণপত্র 1

কি ভাবছো? তোমার এত উপেক্ষা, এত অবজ্ঞা, এত অবহেলা সত্যেও কেন আমি দূরে সরে যাচ্ছি না। আমাকে আরো নত হতে দাও, বিনয়ী হতে দাও। ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবের।

আমি তোমাকে কখনো হারাতে চাই না শ্রাবণ। কোন কিছুর বিনিময়েও না। কখনো কাউকে ভালোবাসলে বুঝতে তার পৃথিবী কেমন কেন্দ্রীভূত হয়ে যায় একটি বিন্দুতে, তার জীবন বৃত্ত ঘুরতে থাকে একজনকে কেন্দ্র করেই, তার নিউরনে প্রবাহিত হয় ভালোবাসার শীতল স্রোতধারা। তুমি যদি আমার জায়গায় হতে তুমি কি করতে জানি না কিন্তু আমি ক্ষণে ক্ষণে নিজেকে আটকে রাখি। চাইলেন হুট করে কেঁদে ফেলতে পারি না ছেলে হওয়ার অপরাধে। তুমি কখনোই আমার সত্যিকারের ফিলিংসটা বুঝতে চাও নি। আচ্ছা, আমি কি কোন অপরাধ করে ফেললাম? কারো প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করা কি ঘোরতর কোন অপরাধ? 

উত্তরের অপেক্ষায় রইলাম...

Saturday, January 28, 2017

LAGA

কোন এক ভাইভাতে স্যার আমাকে জিজ্ঞেস করল, তুমি বল LAGA কি? আমি মনে মনে ভাবলাম ‘লাগা“ কেন জিজ্ঞেস করতেছে। ইন্ডিয়ান দেবের খোকাবাবু মুভিতে শুনেছি ... ‘এই লাগা লাগা লাগা লাগা পেয়ার কা ঝাটকা....।’ স্যার কি এই গানের কথা জানতে চাইছে! নাহ এসব তো সিলেবাসের বাইরের জিনিস, তবে কি জানতে চাইছে। খিচ মাইরা বইসা রইলাম। কবি বলেছে ভুলভাল বলার চেয়ে খিচ মেরে বসে থাকা উত্তম।

কিছুক্ষণ পর স্যার উত্তর বলে দিছে আর আমি ততটাই বোকা এবং অবাক হলাম যতটা কোন সুন্দরী মেয়ে ভরা মজলিসে জোর করে ধরে কিস করে দিলে হতাম। স্যার বলল, LAGA মানে Local Anaesthesia, General Anaesthesia(LAGA)। স্যার অলাদা করে বললে কোন সমস্যাই হত না। স্যার দুটোকে একসাথে লাগিয়ে ‘লাগা’ বানিয়ে আমার মাথায় জ্যাম লাগিয়ে দিয়েছেন।
..আহা, ভাইভা!
 
- রাজীব নন্দী

নিষিদ্ধ দ্বিপদী

অমর একুশে বইমেলা ২০১৭ তে পরিবার প্রকাশনী থেকে আসছে রাজীব নন্দী’র প্রথম গল্পগ্রন্থ ‘নিষিদ্ধ দ্বিপদী’। পরিবার প্রকাশনীর ৩৪৭ নাম্বার স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে বইটি। বিস্তারিত জানতে ভিসিট করুন লেকক রাজীব নন্দীর ফেসবুক ওয়াল।